Blog

  • মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

    বিস্তারিত:

    মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
    মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাসের শিশু সন্তান।

    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।’

    ওসি আরও জানান, ‘পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।’

  • গীতা প্রচার পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা পংকজ দাশ রনির পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত

    বিস্তারিত:
    সিলেট: মানবসেবার ব্রত নিয়ে গীতা প্রচার পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা পংকজ দাশ রনি-এর পক্ষ থেকে সিলেটের নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

    সিলেট সদর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নিম্ন আয়ের মানুষের হাতে নতুন বস্ত্র ও অর্থ তুলে দেওয়া হয়।

    গীতা প্রচার পরিষদ সিলেটের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে বস্ত্র ও অর্থ বিতরণ সম্পন্ন হয়। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময় পংকজ দাশ রনি বলেন,

    “ধর্মের মূল কথা হলো মানুষের পাশে দাঁড়ানো। গীতা প্রচার পরিষদ সিলেট সবসময় ধর্মীয় প্রচারের পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ আমরা চালিয়ে যাব।”

    গীতা প্রচার পরিষদ সিলেট সনাতন ধর্মীয় চেতনা প্রচার এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে কাজ করে যাচ্ছে।

  • মানবাধিকারকর্মী পংকজ দাশ রনির হাত ধরে সিলেটে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়াতে কাজ করছে গীতা প্রচার পরিষদ সিলেট

    সিলেটে তরুণ সমাজের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় অলাভজনক সংগঠন গীতা প্রচার পরিষদ সিলেট

    প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিনামূল্যে গীতা বিতরণ, সাপ্তাহিক গীতা পাঠচক্র, এবং ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তরুণদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সংগঠনটির মূল উদ্দেশ্য।

    প্রধান কার্যক্রমসমূহ:

    • বিনামূল্যে গীতা বিতরণ: সনাতন ধর্মাবলম্বী তরুণদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা বিনামূল্যে বিতরণ করা হয়।
    • সাপ্তাহিক পাঠচক্র: প্রতি সপ্তাহে নিয়মিত গীতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে গীতার আধ্যাত্মিক ও ব্যবহারিক শিক্ষা নিয়ে আলোচনা হয়।
    • সামাজিক সচেতনতা কার্যক্রম: বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সংগঠনটি।

    গীতা প্রচার পরিষদ সিলেট বর্তমানে সিলেট অঞ্চলে সনাতন ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে সক্রিয় ভূমিকা রাখছে। সংগঠনটির কার্যক্রমে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন।

    যোগাযোগ: +880 1308-592831