গীতা প্রচার পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা পংকজ দাশ রনির পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত:
সিলেট: মানবসেবার ব্রত নিয়ে গীতা প্রচার পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা পংকজ দাশ রনি-এর পক্ষ থেকে সিলেটের নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

সিলেট সদর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নিম্ন আয়ের মানুষের হাতে নতুন বস্ত্র ও অর্থ তুলে দেওয়া হয়।

গীতা প্রচার পরিষদ সিলেটের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে বস্ত্র ও অর্থ বিতরণ সম্পন্ন হয়। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় পংকজ দাশ রনি বলেন,

“ধর্মের মূল কথা হলো মানুষের পাশে দাঁড়ানো। গীতা প্রচার পরিষদ সিলেট সবসময় ধর্মীয় প্রচারের পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ আমরা চালিয়ে যাব।”

গীতা প্রচার পরিষদ সিলেট সনাতন ধর্মীয় চেতনা প্রচার এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে কাজ করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *